ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরী তাসমিন উর্মি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, উপজেলা, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি মো. সিরাজুল হক ছানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এম.কন্ঠ/ ০৭ নভেম্বর ২০২৬/এম. টি
























