ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

গোপালপুর সরকারি কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আরশেদ হোসেন। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মোজাহারুল হক।

বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফরহাদ মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাঈনুর রহমান।

এম.কন্ঠ/ ৩০ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন