সর্বশেষ
ঘাটাইলে পানিতে ডুবে শতবর্ষী মুয়াজ্জিনের মৃত্যু
টাঙ্গাইলে ঘাটাইলে বাদ যোহর নামাজের আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় গোসলে নেমে পানিতে ডুবে শতবর্ষী কুরবান আলী নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ১৯ মে) উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কাইজালীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কুরবান আলী ঐ গ্রামের বাসিন্দা এবং কাইজালীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন । তিনি মসজিদে বিনা পারিশ্রমিকে খেদমত করেছেন।
চাতুটিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক (আরবি) স্থানীয় মাওলানা মুফতি আমির হামজা বিষয়টি নিশ্চিত করে জানান, বাদ যোহরের আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য তিনি পুকুরে গোসল করতে নামেন । পরে সেখানে পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি সবসময় নামাজ-রোজা পালন করতেন।
এম.কন্ঠ/ ২০ মে /এম. টি

























