ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইজিবাইক চালককে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে একটি ইজিবাইক উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধায় জামালপুর সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে লিটন আহমেদ (২৫) ও মো. মেহেদী হাসান (২৪) নামে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, গত ২৯ এপ্রিল ২০২৬ ভোর ৫টা ৪০ মিনিটে এক ইজিবাইক চালক যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হলে যাত্রীবেশে দুই ব্যক্তি তার ইজিবাইকে ওঠে। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঝড়কা এলাকা অতিক্রম করে নির্জন স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা আরও দুইজন সেখানে যোগ দেয়। পরে চারজন মিলে চালককে জোরপূর্বক অপহরণ করে মারধর করে তার ব্যবহৃত ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করিয়ে কালিহাতী থানার একটি ব্রিজের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলে পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ ও গোয়েন্দা নজরদারি জোরদার করে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার দড়িপাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে লিটন আহমেদ (২৫) ও মো. মেহেদী হাসান (২৪) নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি অটো শোরুম থেকে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও অন্য পলাতক আসামিদের বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকছেদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার ও মূল পরিকল্পনাকারীকে শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ৩০ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন