ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা

তারেক আহমেদ :
প্রকাশ: ০১:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীর সীমান্তবর্তী ঘাটাইলে ফসলি জমিতে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় দুইশ বিঘা জমির ধান নষ্ট হয়ে চিটা হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সিয়াম ব্রিকস ও স্বর্ণা ব্রিকস নামের অবৈধ এই ইটভাটার অবস্থান কালিহাতী সিনান্তবর্তী ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়া এলাকায়।

মঙ্গলবার বিকালে ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চুল্লি ফায়ার সার্ভিসের পানি দ্বারা নির্বাপিত করে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে সিয়াম ইটভাটা বন্ধ করে মালিককে দুই লাখ টাকা জরিমানা ও স্বর্ণা ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কৃষি জমিতে ইটভাটা নির্মাণ করার ফলে জমি ধান নষ্ট হওয়ায় মেসার্স সিয়াম ব্রিকস ইটভাটা বন্ধ করে দেওয়া হয় মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং স্বর্ণা ব্রিকস ইটভাটা মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান।

মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এ জরিমানা ও সিয়াম ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ঘাটাইল সহকারী কমিশনার ভূমি জাহিদুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৭ ও ১৮(২) ধারা মোতাবেক এ জরিমানা করা হয়।

সিয়াম ব্রিকস ইটভাটা ধোঁয়ায় ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয় ও ইটভাটার চুল্লি ফায়ার সার্ভিসের পানি দ্বারা নির্বাপিত করে বন্ধ করে দেওয়া হয়েছে। স্বর্ণা ব্রিকস ইটভাটার পাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিয়াম ব্রিকস ইটভাটা মালিককে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিঘা প্রতি ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশনা করা হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণ প্রদান করবেন মর্মে অঙ্গীকার করেছেন।

এম.কন্ঠ/ ২৮ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন