ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

কালিহাতীতে অবৈধভাবে তেল বিক্রি করায় জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:১২:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর ভাসানী মার্কেটে কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে পেট্রোল অকটেন বেশি দামে বিক্রি করায় এক ব্যাক্তিকে আর্থিক জরিমানা করেছে টাঙ্গাইলের ভোক্তা অধিকার।

পাশাপাশি জব্দ করা পেট্রোল ও অকটেন স্থানীয় মোটরসাইকেল আরোহীদের নিকট সরকারি মূল্যে বিক্রি করা হয়। সোমবার (৪ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদে ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে উপজেলার রামপুর ভাসানী মার্কেটে একটি অভিযান পরিচালনা করা হয়।

এসময় স্থানীয় সিএনজি অফিসে তল্লাশী চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬০ লিটার পেট্রোল ও ৪০ লিটার অকটেনসহ মোট ১০০ লিটার তেল পাওয়া যায়। এ সময় ওই তেলের মালিক স্থানীয় সিএনজি স্টেশন মাস্টার আনিসকে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত ১০০ লিটার তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় মোটরসাইকেল আরোহীদের নিকট বিক্রি করা হয়।

টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সিএনজি স্টেশন মাস্টার আনিস দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় পেট্রোল অকটেন সংগ্রহ করে কৃত্রিম সংকটের অজুহাতে প্রতি লিটার ২৫০/৩০০ টাকায় বিক্রি করে আসতেছিল।

এম.কন্ঠ/ ০৪ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন