ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

দেলদুয়ারে মহিলা বিষয়ক কর্মকর্তা খায়রুন নাহারের মা আর নেই

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের দেলদুয়ারের মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহারের মমতাময়ী মা মনোয়ারা খানম আর নেই। সোমবার বেলা সাড়ে ১০ ঢাকার বাড্ডা এলাকায় তার ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি টাঙ্গাইলের দেলদুয়ারের দেউলী ইউনিয়নের দেউরিয়া দেওয়ান বাড়ীর মৃত দেওয়ান আবুল খায়েরের স্ত্রী। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, মনোয়ারা খানম দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। সোমবার বাদ মাগরিব দেউরিয়া ঈদ গা মাঠে নামাজে জানাযা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় তার জামাতা টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ তার নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। এ দিয়ে মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন দেলদুয়ারের মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার।

এম.কন্ঠ/  ০৮ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন