ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচার রোধে শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ মানবাধিকার কর্মী সুরক্ষা আইন খসড়া প্রণয়নের সভা গোপালপুরে ওএমআর শিট হারানোর ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ককে অব্যাহতি ঘাটাইলে আনেহলা ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সখীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৫ বছরের কারাদণ্ড ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ধ্বংশ ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকার’ শীর্ষক সভা গোপালপুরে দুটি কাঁচা সড়ক সংস্কার করলেন তারেক খাঁন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস’ পেলেন টাঙ্গাইলের মামুন গোপালপুরে আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

টাঙ্গাইলে বর্জ্য ফেলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

টাঙ্গাইল শহরের প্রবেশ পথ গুলোতে দীর্ঘ দিন যাবত নগজ বর্জ্য ফেলছে পৌরসভা। এতে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন করে সম্প্রতি কয়েক দিন যাবত কাগমারী ব্রীজ থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়মুখী সড়কের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় নগর বর্জ্য ফেলছে পৌরসভা। এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি করেছে।

বুধবার সকালে রাণী দিনমনী শ্মশান ঘাটের সামনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়য়ের গ্রীণ ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআর) বিভাগের অধ্যাপক এসএম সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, গ্রীণ ক্লাবের আহ্বায়ক মো. শামীম কবির, শিক্ষার্থী তুর্ণা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সড়কের পাশে প্রভাব খাটিয়ে পঁচা দুগর্ন্ধযুক্ত বর্জ্য ফেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়লা আবর্জনা ফেলায় পরিবেশের পাশাপাশি জন স্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারী।

এম.কন্ঠ/ ২০ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন