ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. নাজিমুদৌলা এই রায় দেন।

দন্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. উজ্জল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)। উজ্জল হোসেনকে সাত বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সেলিনা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁশুলি (পিপি) এস আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালের ২৮ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উজ্জল ও তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে। এসময় উজ্জলের দেহ তল্লাশি করে ২’শ পিস এবং সেলিনার কাছ থেকে ১’শ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরদিন টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৭ মার্চ উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গ্রেপ্তার হওয়ার পর থেকে উজ্জল হোসেন কারাগারে রয়েছেন। তার স্ত্রী সেলিনা মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক রয়েছে।

এম.কন্ঠ/ ০৬ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন