ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ: ভাংচুর করে রাস্তা বের করে লাশ দাফন টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনা সভা টাঙ্গাইলে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপন টাঙ্গাইলে স্বরস্রোত একাডেমীর আবৃত্তি প্রতিযোগিতা ঘাটাইলে ট্রাকচাপায় সুইডেন প্রবাসী নিহত কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মিথ্যা ভাংচুরের অভিযোগে কালিহাতীতে সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে-প্রতিমন্ত্রী শরীফুল আলম

টাঙ্গাইলে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

জিনিয়া বখ্শ, আদালত প্রতিবেদক :
প্রকাশ: ১২:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে ১০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছন আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম গোলাম কিবরিয়া।তিনি নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের মৃত তুলা মিয়ার ছেলে।

আদালত ধণ্ডিত কিবরিয়াকে ১ লাখ টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পি.পি) মো: শফিকুল ইসলাম (রিপন) জানান, ২০২১ সালের ৩০ আগস্ট রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার কোকাদাইর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা গোলাম কিবরিয়াকে আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অনুমান ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন এবং দুটি মুঠোফোন ফোন উদ্ধার করা হয়। ঘটনার পরদিন র‍্যাব-১২ তে কর্মরত পুলিশ পরিদর্শক (সঃ) মো. সবুজ মিয়া বাদী হয়ে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করেন। নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীজীব অধিকারী তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামি গোলাম কিবরিয়া মামলা চলাকালে জামিনে মুক্ত হন। তারপর থেকে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এম.কন্ঠ/ ১২ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন