ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অনশন গোপালপুরের জয় হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ দেলদুয়ারে প্রায় আট মাস পর এক নাবালিকা উদ্ধার টাঙ্গাইলে স্ত্রী সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা, স্বামীর যাবজ্জীবন কারামুক্ত হলেন প্রতিমন্ত্রীর এপিএস মোকলেস, ফুলের মালায় বরণ টাঙ্গাইলে বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১

টাঙ্গাইলে দলবদ্ধ ধর্ষনের দায়ে ২ জনের যাবজ্জীবন

জিনিয়া বখ্শ, আদালত প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী (হীরণ বাজার সংলগ্ন) এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ (২৩) এবং মো. আয়নালের ছেলে মো. রুবেল (২৩)।

আদালত দণ্ডিতদের ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তাদের আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ডর আদেশ দিয়েছেন।

আসামিদের কাছ থেকে আদায়কৃত জরিমানা অথবা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সরকা‌রি কৌশু‌লি (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৫ মে রাতে ওই নারী নিজ বসতবাড়ির সামনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দণ্ডিত আরিফ ও রুবেল এসে ওই নারীর স্বামীকে পুকুরপাড়ের একটি ঘরের বারান্দার খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে স্ত্রী তাকে জোরপূর্বক তুলে পাশের ভিটায় নিয়ে পালাক্রমে দুইজনে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দা‌য়ের ক‌রেন। মামলার তদন্ত শেষে মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ ২০২৪ সালের ১৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার পর দণ্ডিত দুজনকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

এম.কন্ঠ/ ০৭ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন