ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড
টাঙ্গাইলের বাসাইলে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালককে ইলেকট্রিক শক ও ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টার অপরাধে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত যুবক মাসুম মিয়া জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামের মোস্তাাফিজুর রহমানের ছেলে।
আদালত কারাদণ্ড ছাড়াও তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম (রিপন) জানান, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ২০২৪ রাতে দণ্ডিত মাসুম মিয়া গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল যাওয়ার কথা বলে ১৫’শ টাকা ভাড়ায় মোটরসাইকেলে ওঠেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার হাবলা এলাকায় পৌঁছালে তিনি চালক নয়ন মিয়ার ঘাড়ে (ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র) দিয়ে শক দেন এবং দেশীয় ধারালো ছুরি দিয়ে জখম করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের ভাই বাদী হয়ে গত ১৮ ডিসেম্বর ২০২৪ সাল বাসাইল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে বাসাইল থানার এসআই মো. মঞ্জুরুল হাসান খান গত ৩১ মার্চ ২০২৫ আদালতে চার্জশিট জমা দেন। মামলায় মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন আদালত। পরে আসামী কে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
এম.কন্ঠ/ ০৮ অক্টোবর ২০২৬/এম. টি
























