ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ,প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলো আন্দোলনকারীরা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। পরে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন আশ্বাস দিলে দেড় ঘন্টা পরে অবরোধ তুলে নেয় তারা।

আন্দোলনকারীরা বলেন, মহাসড়কের ২পাশে অন্তত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও বাজার রয়েছে। ১৯৯৮সাল থেকে এপর্যন্ত ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় অর্ধ শতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বর্তমানে এই মহাসড়ক ৪লেনে উন্নতি করনের কাজ চলছে। এখানে আন্ডারপাস রাখা হয়নি। আন্ডারপাস না হলে দুর্ঘটনা আরো বেড়ে যাবে। আমরা বাধ্য হয়ে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছি। পরে ইউএনও স্যার আন্ডারপাসের আশ্বাস নেয়ায় অবরোধ তুলে নিয়েছি। দ্রুত আশ্বাস বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর অবস্থান কর্মসূচি পালন করবে বলেও জানান তারা।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব শীঘ্রই এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করবো।

এম.কন্ঠ/ ২২ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন