ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

দুর্গাপূজা: কবে কোন পূজা

ধর্মীয় ডেস্ক
প্রকাশ: ০৬:৪১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা। সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন অবধি পাঁচ দিন দুর্গোৎসব হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। মহালয়ার মাধ্যমে দুর্গা দেবীকে মর্ত্যলোকে আহ্বান জানানো হয়েছে। ৯ অক্টোবর ষষ্ঠী পূজায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা পেয়েছে। এরপর ১০ অক্টোবর সেপ্টেম্বর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী, ১২ অক্টোবর এবং ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে, তার ওপরই নির্ভর করে দেবীর কীসে আগমন ও কিসে গমন। শাস্ত্র অনুযায়ী সপ্তমী রোববার বা সোমবারে হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী শনি বা মঙ্গলবারে হলে দেবীর বাহন হবে ঘোটক বা ঘোড়া। সপ্তমী বৃহস্পতি বা শুক্রবারে হলে দেবীর বাহন দোলা বা পালকি। সপ্তমী বুধবারে হলে দেবীর বাহন নৌকা। একইভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। দশমী বৃহস্পতি বা শুক্রবারে হলে দেবীর গমন হবে দোলা বা পালকিতে। আর দশমী বুধবারে হলে নৌকায় করে কৈলাসে ফিরবেন দেবী।

পঞ্জিকা মতে এবার দুর্গাপূজার নির্ঘণ্ট হচ্ছে:

মহা পঞ্চমী পড়েছে ৮ অক্টোবর (২১ আশ্বিন) মঙ্গলবার

মহাষষ্ঠী পড়েছে -৯ অক্টোবর (২২ আশ্বিন) বুধবার

মহাসপ্তমী পড়েছে- ১০ অক্টোবর (২৩ আশ্বিন) বৃহস্পতিবার

মহাষ্টমী পড়েছে – ১১ অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার

মহানবমী পড়েছে- ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার

মহাদশমী পড়েছে – ১২ ও ১৩ অক্টোবর (২৫-২৬ আশ্বিন) শনিবার ও

রবিবার (পঞ্জিকা মতে এ বছর দশমী শনিবার রাতে শুরু হয়ে রোববার সকাল

পর্যন্ত চলবে) ।

২০২৪ সালে দেবী দুর্গার দোলায় আগমন এবং গজে গমন। এ বছর ১০ অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দুর্গার আগমন দোলা বা পালকিতে। যার ফল ছত্রভঙ্গ। দোলায় দেবী আসা মানে খুব অশুভ বলে মনে করা হয়। এতে পৃথিবীর ওপর খুব খারাপ প্রভাব পড়ে। ১২ অক্টোবর শনিবার

রাত থেকে রোববার সকাল পর্যন্ত পড়েছে বিজয়া দশমী। তার মানে মা দুর্গা পুত্র-কন্যাসহ কৈলাসে ফিরবেন গজে বা হাতির পিঠে আসীন হয়ে। যা সমৃদ্ধির প্রতীক। গজ বা হাতি হলো শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্যশ্যামলা হয়।

এম.কন্ঠ/ ০৯ অক্টোবর /আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন