ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

২০৩০ সালে একই বছরে দুই রমজান

মজলুমের কন্ঠ
প্রকাশ: ১০:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। ইসলামিক লুনার ক্যালেন্ডার ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে ২০৩০ সালে একই ইংরেজি বছরে দুইবার পবিত্র রমজান মাস শুরু হবে। ফলে ধর্মপ্রাণ মুসলমানরা ওই বছরে মোট ৩৬ দিন রোজা পালনের সুযোগ পাবেন।

জ্যোতির্বিজ্ঞানী ও ইসলামী স্কলারদের মতে, ইসলামী বর্ষপঞ্জি চাঁদের গতির ওপর নির্ভরশীল হওয়ায় লুনার ক্যালেন্ডারে এক বছর হয় ৩৫৪ দিনের। অন্যদিকে গ্রেগরিয়ান বা সৌর ক্যালেন্ডারের এক বছর ৩৬৫ দিনের। এ কারণে প্রতি বছর দুই ক্যালেন্ডারের মধ্যে প্রায় ১১ দিনের ব্যবধান তৈরি হয়।

এই ব্যবধানের ফলে প্রতি প্রায় ৩০ বছর পর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের একই বছরে দুইবার রমজান মাস আসে। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালে এই বিরল ঘটনা ঘটতে যাচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০৩০ সালের ৫ জানুয়ারি প্রথম রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয় দফা রমজান মাস শুরু হবে। ফলে ওই ইংরেজি বছরে মোট ৩৬ দিন রোজা পালন করবেন মুসলমানরা।

এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে একই ইংরেজি বছরে দুইবার রমজান মাস এসেছিল। এরপর আবার ২০৬৩ সালে একই ধরনের ঘটনা ঘটবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষকদের মতে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও ক্যালেন্ডারগত একটি বিষয়, যা ইসলামী চাঁদ নির্ভর বর্ষপঞ্জির স্বাভাবিক বৈশিষ্ট্যের অংশ।

এম.কন্ঠ/ ১৯ ফেব্রুয়ারি /আর.কে

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন