ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে শাস্তি পেতে হবে…মতিন

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির নাম ভাঙিয়ে বা অন্য দলের কেউ চাঁদাবাজি করলে শাস্তির মুখোমুখি হতে হবে। কেউ চাঁদাবাজির সঙ্গে যুক্ত হলে কোনোভাবে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন।

রোববার বিকেলে এলেঙ্গা রাজাবাড়ী লুৎফর রহমান মতিনের নিজ ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সহযোগী নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা অক্ষরে-অক্ষরে পালন করতে হবে। জুলুম দখলবাজি চাঁদাবাজি করবেন না। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জুলুম দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন।

আমাদেরকে সচেতন থাকতে হবে। নিজেদের মধ্যে কেউ চাঁদাবাজি দখলবাজি করবেন না। এসব থেকে বিরত থাকতে হবে। ভালো কাজ করে দেখিয়ে দিতে হবে বিএনপির লোকজন অন্যায় মেনে নেয় না। আর যদি কেউ এসব কাজে জড়িত হোন তাহলে সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় ছিনিয়ে নিতে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাদের ফাঁদে পা দিয়ে কেউ আইন হাতে তুলে নেবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনের অর্জন কোনভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিফ হোসেন মোল্লা, ছাত্রদলের নেতা শরীফ মোল্লা ও উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৪ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন