ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে এক নারী মাদক কারবারি গ্রেফতার

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:২৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের সখিপুরে বিদেশি মদ ও গাঁজাসহ লাম ইবনাত লিমু (২১) নামের এক নারীকে গ্রফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মিলপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সে ওই এলাকার জান্নাতুল নাইমের স্ত্রী এবং মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ৩ বোতল বিদেশী মদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ লাম ইবনাত লিমু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার স্বামী জান্নাতুল নাইম পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৪ হাজার টাকা।

সখিপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, মদ ও গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত তার স্বামীর নামেও মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন