ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

টাঙ্গাইলে কিশোর গ্যাংয়ের হামলায় ইমরান গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:১১:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

টাঙ্গাইল শহরে ইমরান (১৮) নামের এক (কিশোরকে) কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় যুবকের মা মোমেনা বেগম (৩০) ৬ জনের নামে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো- সদরের আকুর টাকুর পাড়া এলাকার রাজু খানসুর ছেলে পিয়াল খানসুর (১৮), আকুর টাকুর মুসলিম পাড়া এলাকার পিতা অজ্ঞাত ফাহিম ওরোফে আবরার (১৮), সাবালিয়া এলাকার দানেজের ছেলে সোহাগ (১৮), পিতা অজ্ঞাত সাহেদ (১৮), সৌরভ (১৮) এবং সিহাব (১৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল শহরের ঈদগাহ মাঠে গত রোববার সকালে ইমরানকে রাস্তায় পেয়ে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে ইমরানকে হত্যার ভয় দেখিয়ে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক মোটরসাইকল যোগে সাবালিয়া এলাকায় আসাদের ৫তলা ভবনের ছাদে নিয়ে ইমরানকে চোখ বেধে ফেলে। পরে রশি দিয়ে হাত পা বেধে ইমরানকে এলোপাথারীভাবে কিল ঘুষিসহ ধাঁরালো দাঁ ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে ইমরানকে ছাদের উপর ফেলে ইমরানের কাছে থাকা বিল কালেকশনের ২৪ হাজার ৭শত টাকা নিয়ে যায়। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এম.কন্ঠ/  ০১ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন