ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে শুভ সংঘের ঈদ উপহার পেয়ে আনন্দিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

পাঠকপ্রিয় দৈনিক কালের কন্ঠ’র বসুন্ধরা শুভসংঘের ব্যানারে টাঙ্গাইলে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদের আগের দিন বুধবার দুপুরে কালিহাতীর পৌলীর অর্ধশত পরিবারের মধ্যে চিনি, সেমাই, চাল, গুঁড়ো দুধ ও সাবান দেওয়া হয়।

অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর ও কালিহাতীর এসিল্যান্ড সিফাত বিন সাদেক। অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠ’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারেক আহমেদ ও সাধারণ সম্পাদক দাশ পবিত্র, সাংবাদিক সুমন ঘোষ, শুভসংঘের সদস্য অ্যাডভোকেট সুলতান তালুকদার রাঙা, শোভন আর্য শুভ, অনিক সরকার ও অমিত দাশসহ আরো অনেকে। এছাড়া আরো ৫০ টি অসহায় পরিবারকে এ ঈদ উপহার দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন শুভ সংঘের ব্যানারে আশ্রয়ণ বাসিন্দাদের ঈদ সামগ্রী প্রদানের এ মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমি এ প্রোগ্রামে যুক্ত থাকতে পেরে সৌভাগ্যবান মনে করছি। সেইসাথে শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজের সকল সামর্থ্যবান যদি এভাবে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান তাহলে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করতে পারবো। আমাদের এ সমাজ দেশ সুখি সমৃদ্ধে পরিণত হবে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শাহাদাৎ হোসেন, উজ্জল ও মালতী রানীরা ঈদ উপহার পেয়ে অত্যন্ত খুশি। তারা বলেন পরিবারের সবাইকে নিয়ে ঈদে সেমাই খাবো। দোয়া করি সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক।

এম.কন্ঠ/ ১৫ এপ্রিল/এম.টি

নিউজটি শেয়ার করুন