ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৪:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে আট বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি রনিকে (২০) ঢাকার উত্তরায় গ্রেপ্তার করেছে র‍্যাবের যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৭টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল এবং র‍্যাব-১-এর সিপিসি-২, উত্তরা ঢাকার সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

র‍্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গ্রেপ্তার রনি কালিহাতী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (১) ধারার একটি মামলার প্রধান আসামি। মামলাটি গত ১৮ সেপ্টেম্বর দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মামলার এজাহার ও প্রেস রিলিজ সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা জীবিকার প্রয়োজনে ঢাকায় বসবাস করেন। এ কারণে শিশুটি গ্রামের বাড়িতে নানির কাছে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী, গত ১ মার্চ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে গেম ও ভিডিও দেখানোর প্রলোভন দিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন তার মামাতো ভাই রনি।

পরবর্তী সময়ে মাদ্রাসায় ছুটি হলে শিশুটি ঢাকায় বাবা-মায়ের কাছে চলে যায়। ছুটি শেষে আবার নানির কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানালে বাবা-মা এর কারণ জানতে চান। একপর্যায়ে শিশুটি তার ওপর নির্যাতনের বিষয়টি বাবা-মায়ের কাছে প্রকাশ করে। পরে এ ঘটনায় মামলা করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ২৮ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন