কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইলের কালিহাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদল, কালিহাতী পৌর যুবদল ও এলেঙ্গা পৌর যুবদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা,বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
এসময় উপস্থিত ছিলেন, ড্যাব নেতা ডাক্তার শাহআলম তালুকদার,উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এসএমএ খালিদ, উপজেলা নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলী, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শাফি খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন ও আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, ছাত্রদল নেতা শরীফ মোল্লা ও এলেঙ্গা পৌর যুবদল নেতা আরিফসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এম.কন্ঠ/ ২৮ অক্টোবর ২০২৬/এম. টি


























