ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ

ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহাসড়কের মাঝখানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘাটাইল থানার সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এম.কন্ঠ/ ২৮ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন