ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ

বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১১:৪৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের বাসাইল স্ট্যান্ড এলাকার জিরোপয়েন্ট আমতলা চত্বরে বিরিয়ানি হাউজ ও স্টুডিওতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাজী বিরিয়ানি হাউজ ও রনি ডিজিটাল স্টুডিওতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে পৌছে বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, রাত ১টার দিকে বাসাইল স্ট্যান্ড এলাকার জিরোপয়েন্ট আমতলা চত্বরে হাজী বিরিয়ানি হাউজ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই পাশের দোকান রনি ডিজিটাল স্টুডিওতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসকে অবগত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরমধ্যেই পাশের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও হোটেলেও আগুন লাগে। তবে এ দোকানটিতে বড় ধরণের ক্ষতি হয়নি। হাজী বিরিয়ানি হাউজ ও রনি ডিজিটাল স্টুডিও’র মালিক পক্ষের দাবি তাদের দোকানে নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রনি ডিজিটাল স্টুডিও’র মালিক রাফি আহম্মেদ রনি বলেন, ‘পাশের দোকান থেকে আমার স্টুডিওতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুইটি কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন, স্ক্যানার মেশিন, ফ্যান ও সিসি টিভিসহ অন্যান্য মালামাল মিলে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ’

হাজী বিরিয়ানি হাউজের মালিক জামাল হোসেন বলেন, ‘দোকানটি বন্ধ করে বাড়িতে চলে এসেছিলাম। রাত ১টার দিকে খবর পাই দোকানে আগুন লেগেছে। আমার দোকানে নগদ টাকা, একটি ফ্রিজ ও মালামালসহ ৪ থেকে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নূরুল ওয়াদুদ বলেন, ‘রাত ১টা ১৫ মিনিটের দিকে আমরা ৯৯৯ থেকে ফোন পাই। যেহেতু বাসাইল স্ট্যান্ডের ঘটনা। কাছে হওয়ায় আমরা ৩ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌছাতে পেরেছি। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দুই দোকান মিলে আনুমানিক ৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।’

এম.কন্ঠ/ ২৮ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন