টাঙ্গাইলে স্বরস্রোত একাডেমীর আবৃত্তি প্রতিযোগিতা
আমাদের ভাষা, মনন এবং ব্যক্তিত্ব বিকাশে টাঙ্গাইলে আবৃত্তি প্রতিযোগিতার রিয়্যালিটি শো-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩ঘটিকায় টাঙ্গাইল শিশু একাডেমীতে স্বরস্রোত আবৃত্তি একাডেমীর আয়োজনে কবিতা আবৃত্তির রিয়্যালিটি শো-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
স্বরস্রোত আবৃত্তি একাডেমী পরিচালক মুহাম্মদ সাইফুল্লাহ সভাপতিত্বে আবৃত্তি প্রতিযোগিতার রিয়্যালিটি শো-২০২৬ এর শুভ উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আজিজুল হক।
চমৎকার নিরিবিলি পরিবেশে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমী কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার, বাংলাদেশ শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন, কবি ও সাহিত্যিক মনোয়ার মোহাম্মদ, মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু ও নির্বাহী প্রকৌশলী সাদাৎ- আল-হারুন, বিশিষ্ট সমাজ সেবক ও আবৃত্তি শিল্পী আসাদুজ্জামান এবং জেলা জাসাস এর সাবেক সভাপতি কাজী বজলুর রহমান।
এম.কন্ঠ/ ১১ অক্টোবর ২০২৬/এম. টি























