টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সাথে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আক্তার শামীমসহ-সভাপতি কাজী তাজউদ্দিন রিপন প্রমুখ।
এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মত বিনিময় সভায় জেলার মাদক, যানজট, আইনশৃঙ্খলাসহ সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এম.কন্ঠ/ ০৭ অক্টোবর ২০২৬/এম. টি





















