টাঙ্গাইলে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের মতবিনিময় সভা
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ লাইনসের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার শামছুল আলম সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা পূর্জা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি জাফর আহমেদ, সাবেক ট্রাস্টি শ্যামল হোড় প্রমুখ।
এ সময় জেলার সকল উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত বছরের চেয়ে এ বছর পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে। মন্ডবের নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের কথা জানানো হয়। এছাড়া নিদিষ্ট সময়ে প্রতিমা বিসর্জ্জনের জন্য আহবান জানানো হয়েছে।
এম.কন্ঠ/ ০৭ অক্টোবর ২০২৬/এম. টি
























