ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কিছু দুষ্ট লোক সরকারকে বিব্রত করার জন্য অপকৌশল ও অপতৎপরতা চালাচ্ছে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মিথ্যা ভাংচুরের অভিযোগে কালিহাতীতে সংবাদ সম্মেলন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে-প্রতিমন্ত্রী শরীফুল আলম মির্জাপুরে স্বামীর মানষিক নির্যাতনে নববধুর মৃত্যৃ: বিচারের দাবিতে মানববন্ধন  ভূঞাপুরে বালুর ট্রাক আটক করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি ওসির ঘাটাইলে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই চেষ্টা, যুবকের ১০ বছরের কারাদণ্ড গোপালপুরে বাসর ঘরে বরের মৃত্যু দেশের প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এলেঙ্গায় আইসক্রিম ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট; ৩০হাজার টাকা জরিমানা

মির্জাপুরে স্বামীর মানষিক নির্যাতনে নববধুর মৃত্যৃ: বিচারের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে সানজিদা আক্তার পারভীনের আত্মহত্যার ঘটনায় পুলিশ সদস্য নাঈমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন গ্রামবাসী।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ছলিমনগর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেয়।

মামলা ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার সলিমনগর গ্রামের শাহীন সিকদারের মেয়ে সানজিদা আক্তার পারভীনের সাথে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে পুলিশ কনস্টেবল নাঈমুরের সাথে গত দুই মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু নাঈমুর আগে থেকেই পরকীয়ার আসক্ত থাকায় স্ত্রী সানজিদা আক্তার পারভীনকে প্রতিনিয়ত মানষিক নির্যাতন সহ্য করতে হত। অসহনীয় মানষিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে নববধূ পারভীন বিষপানে আত্মহত্যা করে। শাহীন সিকদারের স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে নাঈমসহ তিন জনের বিরুদ্ধে মির্জাপুর থানা মামলা দায়ের করেছেন।

আত্মহত্যার আগে পারভীন চার পাতা সুইসাইড নোট লিখে যায়। যাতে নির্যাতনের নানা নানা চিত্র ফুটে উঠে, সুইসাইড নোট লেখার দুই লাইল প্রকাশ,আমার পরিবারের কোন ভুল নাই,আমার পরিবার আমাকে অনেক সুখ দিছে। বড় লোকের মেয়ে আমি কিন্তু অনেক সাধারণ সুন্দর ভাবে দিন কাটাইছি,আমার ফুলের মত জীবন শেষ করলো নাঈমুর ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরকীয়ায় আসক্ত থাকা সত্ত্বেও পুলিশ সদস্য নাঈম কেন সানজিদা আক্তার পারভীনকে বিয়ে করেছিলেন? বিয়ের পর তাকে বাড়িতে না নিয়ে তালাক দেওয়ার জন্য চাপ সৃষ্টি এবং মৃত্যুর ভয় দেখিয়ে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।

গ্রামবাসীর অভিযোগ, গত বুধবার (৭ অক্টোবর) প্ররোচনার শিকার হয়ে সানজিদা আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা নিতে পুলিশ গড়িমসি করেছিল বলেও অভিযোগ করেন তারা। পাশাপাশি অর্থের বিনিময়ে বিষয়টি আপস-মীমাংসার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত পুলিশ সদস্য নাঈমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সানজিদা আক্তার পারভীনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এম.কন্ঠ/ ১০ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন