ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে দুই মিষ্টির দোকানে জরিমানা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১০:৫০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং প্যাকেটজাত পণ্যে ওজনের ক্ষেত্রে অনিয়ম পাওয়ায় আদী ইন্দুটি মিষ্টান্ন ভান্ডার ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ২৭ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন