মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা
টাঙ্গাইলের মধুপুরে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়ালিয়া বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান। এসময় ব্র্যাকের সাইকোসোশ্যাল কাউন্সেলর কাব্য মাহমুদ ও প্রোগ্রাম অর্গানাইজার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এম.কন্ঠ/ ১২ অগাস্ট /এম. টি



























