ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোজাম্মেল হক :
প্রকাশ: ০২:৪৭:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

দীর্ঘদিন পর ফুটবলের প্রান প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল সদর (৩-০) গোলে বাসাইল উপজেলাকে পরাজিত করে শুভ সূচনা করেছে।

শনিবার টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির সদস্য সচিব আরিফুল হক প্রিন্স, বিএনপির সদর উপজেলার সভাপতি আজগর আলী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলী ইমাম তপন।

দু’দলের মোট ১০ নাইজেরিয়ান ফুটবলার দাপটে শুরু থেকে আক্রমন পাল্টা আক্রমনে ফুটবল খেলায় টাঙ্গাইল সদরের প্রভাব একটু বেশী। টাঙ্গাইল সদরের জাতীয় দলের স্টাইকার সুমন রেজা, সৌরভ দেওয়ানের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ হয়। খেলার ২৮ মিনিটের সময় টাঙ্গাইল সদরের আক্রমনে নাইজেরিয়ান খেলোয়াড় বেনজামার নিখুঁত পাসে চলন্ত বলে মুন্না চমৎকার শটে গোল করে (১-০) দলকে এগিয়ে নিলে টাঙ্গাইলের দর্শকের উচ্ছাসের জোয়ার শুরু হয়। পিছিয়ে পড়ে বাসাইল উপজেলা আক্রমন খেলেও টাঙ্গাইলের গোলরক্ষক মজনুর চমৎকার পারফরম্যান্সে বাসাইল উপজেলা গোল বঞ্চিত হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সদরের আক্রমনে মুন্নার গোলমুখী শটে বাসাইল উপজেলার রক্ষনব্যাক ইমন ডিফেন্স করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন (২-০) দ্বিতীয় গোল হজমের পর বাসাইল উপজেলার খেলা ছন্নছাড়া হয়ে যায়। এ সুযোগে সদরের আক্রমনগুলোতে স্টাইকাররা গোল করার সুযোগ নষ্ট করে। খেলার শেষ মুর্হতে চমৎকার ফ্রি কিক থেকে সানডে চিবুবা গোল করে (৩-০) বাসাইল উপজেলার বিদেশী খেলোয়াড়দের ৩টি গোলবারমূখী শট সদরের গোলরক্ষক মজনু চমৎকার ভাবে প্রতিহত করে।

দশম বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে জেলার ১২টি উপজেলা অংশগ্রহন করেছে। উদ্বোধনী দিনে নাগরপুর উপজেলা মাঠে নাগরপুর উপজেলা ১-০ গোলে দেলদুয়ার উপজেলাকে, মধুপুর উপজেলায় ঘাটাইল ১-০ গোলে মধুপুর উপজেলাকে এবং সখিপুর উপজেলায় সখিপুর ও মির্জাপুর উপজেলার খেলা গোলশূন্য ড্র হয়েছে।

টাঙ্গাইল সদরঃ মজনু, রানা, মুন্না, ইউসুব, ফেবার(নাইজেরিয়া), অনিক, বিল্লাল(নাইজেরিয়া), বেনজামা(নাইজেরিয়া), সুমন রেজা(অধিনায়ক), সৌরভ দেওয়ান ও সানডে (নাইজেরিয়া) বাসাইল উপজেলাঃ ইসহাক, ইমন, আনিকেড (নাইজেরিয়া), বিষ্ণু, সিদ্দিক(নাইজেরিয়া), শিহাব, বোটিং(নাইজেরিয়া), জাকারিয়া, রাহাত, ইসমাইল ও আহাত। রেফারীঃ মাসুদ রানা

এম.কন্ঠ/ ১১ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন