টাঙ্গাইলে ওএমএস কেন্দ্রে নারী পুরুষ ক্রেতাদের ভীড় বাড়ছে
বাজারে চাল আটা সহ নিত্যপন্যের দাম বাড়ায় টাঙ্গাইলে ওএম এস কেন্দ্রে দিনদিন নারী পুরুষ ক্রেতাদের ভীড় বাড়ছে। বাড়ছে এ পন্যের চাহিদা।
চাহিদার তুৃলনায় অপ্রতুল রয়েছে পন্যের পরিমান। কেন্দ্রগুলোতে ভোর থেকে ক্রেতারা আটা চাল ক্রয় করার জন্য অপেক্ষা করতে দেখা যায়। ১২০টাকায় ৫ কেজি আটা ও ১৫০ টাকায় ৫ কেজি চাল ক্রয় করে ক্রেতারা সহজভাবেই বাড়ি ফিরছেন টাঙ্গাইল পৌর এলাকায় ওএম এস এর ২০টি কেন্দ্র রয়েছে।
বৃহস্পতিবার ৪নং ওয়ার্ডের দিঘুলীয়া ওএম এস কেন্দ্রে চাল আটা ক্রয় করতে আসা শুকুরী ভানু ও আব্দুর রহিম বলেন, বাইরের বাজারে চাল আটার দাম বৃদ্ধি থাকায় আমরা এই কেন্দ্র থেকে সহজভাবে ১২০টাকায় ৫ কেজি আটা ও ১৫০টাকায় ৫ কেজি চাল ক্রয় করে থাকি।
পাতুলী পাড়ায় ওএম এস কেন্দ্রে আটা ক্রয় করতে আসা নাজমা জানান, এ কেন্দ্রে থেকে আমি প্রায়ই আটা ক্রয় করে থাকি। ডায়াবেটিস রোগি বলে আমার আটার প্রয়োজন হয়। তাই সহজভাবেই ১২০টাকায় ৫ কেজি আটা পাচ্ছি।
দিঘুলীয়া কেন্দ্রের ডিলার আকাশ সওদাগর ও পাতুলী পাড়া কেন্দ্রের ডিলার ফারুক হোসেন জানান ওএমএস’র চাল আটার চাহিদা বেড়েই চলছে। বর্তমানে আমরা প্রতিদিন ১টন চাল ও ১টন আটা বরাদ্ধ পাচ্ছে। এ বরাদ্ধ আরও বাড়ালে সাধারণ মানুষ উপকৃত হবে। প্রতিদিনই জেলা ও উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করে থাকেন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহম্মেদ জানান, ওএম এস কেন্দ্রগুলোতে যাতে ক্রেতারা সরকারি নিয়মে সঠিকভাবে চাল-আটা ক্রয় করতে পারেন সে জন্য তদারকী কর্মকর্তা রয়েছে। আমরা সার্বক্ষণিক কেন্দ্রগুলোতে যাতে কোন অনিয়ম না হয় সেজন্য সজাগ রয়েছি।
টাঙ্গাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মইনুল ইসলাম ভূঞা জানান, পৌর এলাকায় ২০টি ওএম এস এর কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ১টন চাল ও ১টন আটা বরাদ্ধ দেওয়া হচ্ছে। যাতে সাধারণ মানুষ সরকারী নিয়মে সঠিকভাবে এ চাল আটা ক্রয় করতে পারেন। সেজন্য প্রতিটি কেন্দ্রে তদারকি কর্মকর্তা রয়েছে।
তিনি আরও জানান, কালোবাজারি রোধ ও সঠিকভাবে এ পন্য যাতে ক্রয় করতে পারেন সেজন্য খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পর্যায়ক্রমে পরিদর্শন করছেন। তিনি দিঘুলীয়া ও পাতুলী পাড়া ওএমএস কেন্দ্র পরিদর্শনকালে ক্রেতাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নারী পুরুষের ভীড় দেখেও সন্তোষ প্রকাশ করেন।
এম.কন্ঠ/ ০৯ মে /এম. টি






















