ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ঘাটাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কালিহাতীতে রেলক্রসিংয়ে ট্রাক বিকল; লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন দেলদুয়ারে সরকারি রাস্তা দখলের চেষ্টা ভূমিদস্যু সেলিম রেজা বিরুদ্ধে পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সম্পাদক রুবেল গোপালপুরে ৭০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ঘাটাইলে মেছোবাঘ আতঙ্কে গ্রামবাসী গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১ হাজার ৬৭ শিক্ষার্থী ঘাটাইলে নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ গোপালপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, জনবল বাড়ানোর আশ্বাস

পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সম্পাদক রুবেল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন জমে উঠেছে। পার্ক বাজারে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে।

শ্লোগানে মুখরিত এখন পার্ক বাজার। প্রার্থীরা মাইকিং করে তাদের প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে দোয়া চাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো. আমীর হামজা রুবেল।

অপর প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মো. বাবলু মিয়া, মো. আরিফুল ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুল মমিন প্রামানিক, মো. শাহজাদা হোসেন ও মো. ফজলুল হক, যুগ্ম সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম শোভা ও আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক পদে মো. নুর ইসলাম ও মো. জিন্নাহ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক জয় সাহা ও মো. রায়হান আলী, কোষাধ্যক্ষ পদে মো. সোহেল সরকার ও মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে উজ্জল পাল, মো. হাবিবর রহমান, গোলাম মোস্তফা, মো. আব্দুল কাদের মোল্লা, মো. আব্দুল আলীম, জয়নাল আবেদীন, মো. বোরহান আকন্দ, মো. আলমগীর হোসাইন, মো. আব্দুর রউফ আলম ও মো. মোস্তফা বেপারী।

প্রার্থীরা বাজারের উন্নয়নসহ সাধারণ ব্যবসায়ীদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। বাজারের গুরত্বপূর্ণ জায়গা নির্বাচন সংক্রান্ত ব্যানার টানানো হয়েছে।

জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিনকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়। অপর সদস্যরা হলেন, পরিদর্শক তায়েব মোশারফ চৌধুরী ও সহকারী পরিদর্শক মো. শরিফুল ইসলাম।

এম.কন্ঠ/ ০৭ নভেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন