ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:২৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মো. রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া , টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ ।

এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জিয়াউর রহমান।

এতে টাঙ্গাইল পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩ টি গ্রুপ শিক্ষার্থীরা অংশ নেন। ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে।

এম.কন্ঠ/ ১৯ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন