ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

ভাসানী বিশ্ববিদ্যালয় সিমাগো র‌্যাঙ্কিং এ প্রথম স্থাানে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

দেশে সিমাগো র‌্যাঙ্কিং এ প্রথম টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থাান অর্জন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শনিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। দায়িত্ব গ্রহণের পরপরই র‌্যাঙ্কিং-সংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠন করা হয়, যাতে গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক মানোন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া যায়।’

তিনি আরও বলেন , মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে তুলনামূলকভাবে কমসংখ্যক শিক্ষক-সংকট নিরসনে উদ্যোগও নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি রিভিউ এন্ড র‌্যাঙ্কিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি এই বিশ^বিদ্যালয়টিকে একাডেমিক ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায়। এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

এ কমিটির সেক্রেটারি ও বিশ্ববিদ্যালেয়ের প্রাইমারি রিসার্চ কনট্যাক্ট অধ্যাপক ড. জিয়াউর রহমান বলেন, “কারিকুলামের আধুনিকায়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন এবং সৎ ও দক্ষ শিক্ষকসংখ্যা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো অবস্থাান অর্জনের লক্ষ্য রয়েছে।”

তিনি বলেন, ‘বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থাান করে নিতে বর্তমানে পৃথক তিনটি টিম কাজ করছে। ইতিমধ্যে কোয়ালিটি রিভিউ এন্ড র‌্যাঙ্কিং কমিটির প্রচেষ্টায় ভাসানী বিশ^বিদ্যালয়ের টাইমস হাইয়ার এডুকেশনের প্রচেষ্টায় আন্তর্জাতিক তালিকায় ও কোয়াকোয়ার‌্যালি সাইমন্ডস এশিয়া র‌্যাঙ্কিং এ প্রথমবারের মত এবং সম্মাজনক স্থাান করে নিয়েছে।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এ চলতি বছরের তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থাান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে স্থাান পেয়েছে ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সূচক ও মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী, সিমাগো গবেষণা (৫০%), উদ্ভাবন (৩০%) এবং সামাজিক প্রভাব (২০%)-এই তিনটি সূচকের ভিত্তিতে সার্বিক র‌্যাঙ্কিং নির্ধারণ করে। পাশাপাশি প্রতিটি সূচকে আলাদাভাবে অবস্থাান প্রকাশ করা হয়। সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এ বছর মাভাবিপ্রবি উদ্ভাবনে দেশে দ্বিতীয়, গবেষণায় সপ্তম এবং সামাজিক প্রভাবে চতুর্দশ অবস্থাানে রয়েছে।

এম.কন্ঠ/ ০১ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন