ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলে হত্যা, ডাকাতি ও মাদক ব্যবসায় জড়িতসহ বিভিন্ন অভিযোগে পৃথক অভিযানে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

কমান্ডার কাওসার বাঁধন জানান, সোমবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সুপার সনি বাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদক কারবারি রাজশাহীর বাঘা উপজেলার মো. মহর সরদারকে (৪৩) আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

সোমবার বিকেলে কালিহাতীর বল্লাবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে বিক্রয়রত অবস্থায় মাদক কারবারি রাজশাহীর গোদাগাড়ির উপজেলার ময়না বেগম (৪০) ও মো. শাহাদাৎ হোসেনকে (২৫) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩২ লাখ টাকা।

তিনি জানান, গেল ১৭ ডিসেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সোমবার বিকেলে বরিশালের তাওহিদুল ইসলামকে (৪০) গ্রেফতার করা হয়। ৯ জুন সিরাজগঞ্জের রুপারী আক্তারকে (২৪) স্বামীসহ পরিবারের লোকজন শারিরীক ও মানসিক অত্যাচার করে হত্যার ঘটনায় মো. গোলাম মোস্তফাকে (৫৫), মির্জাপুরের গোড়াই খামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

গেল ২০ মে যাত্রীবেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রংপুরগামী লোকাল বাসে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ডাকাতিসহ নারী যাত্রিদের যৌন হয়রানির অভিযোগের ঘটনায় সিরাজগঞ্জের নাঈমকে (২৫) গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৬ জানুয়ারী  /এম. টি

নিউজটি শেয়ার করুন