ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১১:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

গরু পালনে তুলনা নাই, চলো আমরা এগিয়ে যাই প্রতিপাদ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নত জীবনের সন্ধানে (ঊষা)-এর বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কামদেব বাড়ি ও জাংগালিয়া গ্রামের ৭টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৭টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে বিতরণকৃত গরুগুলোকে বিনামূল্যে ল্যাম্পি স্কিন ডিজিজের টিকা প্রদান করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের মধুপুর ভট্ট কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও গরু বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উন্নত জীবনের সন্ধানে (ঊষা)-এর নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিল-এর সভাপতিত্বে এবং সুতী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামিল হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী পরিবার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গরু পালনের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলো আত্মনির্ভরশীল হতে পারবে এবং তাদের জীবনমান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম.কন্ঠ/ ১৫ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন