ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণী আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গনে তার পরিবারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানী, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী, ভাসানীর নাতি আবু হানিফ খান ভাসানী, মুসাফির খানার সাধারণ সম্পাদক আলীম উদ্দিন তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, আলেমা খাতুন ভাসানী পাঁচবিবির জমিদার-কন্যা ছিলেন। ২০০১ সালের ৪ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মওলানা ভাসানীর মাজার শরীফের পাশেই তাকে সমাহিত করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে এই মহীয়সী নারীর সম্মানে।

এম.কন্ঠ/ ০৪ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন