ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ তিন জনকে গ্রেফতার করেছে এসআরবি-১৪ সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

গ্রেফতাররা হলেন, আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম এবং হেলাল মিয়া (৪২)। এরমধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩ এর একটি দল উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে স্কট (পাহারা) করে নিয়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পরবর্তীতে তাদেরকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৪ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন