সর্বশেষ
টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা
টাঙ্গাইলে করোনেশন ড্রামাটিক ক্লাবের আজীবন সদস্য এডভোকেট এস. এম. ফাইজুর রহমান এর মৃত্যুতে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় করোনেশন ড্রামাটিক ক্লাবে স্বরণসভায় কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে মরহুম এডভোকেট ফাইজুর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা করেন করোনেশন ড্রামাটিক ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান খান, আলমগীর খান মেনু, মহব্বত হোসেন খান ও এডভোকেট আব্দুর রশিদ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাবালিয়া পাঞ্জাপাড়া রোড এলাকার বাসিন্দা এস এম ফাইজুর রহমান (৭১) মৃত্যুবরণ করেন। তার পিতার নাম মো. ছায়েদ আলী মিয়া ও মাতা মাজেদা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান।
এম.কন্ঠ/ ০৩ অক্টোবর ২০২৬/এম. টি














