টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ
টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতি ‘দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা সদর সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে জমকালো এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন।
জেলা দলিল লেখক সমিতির সভাপতি ইমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম এ রশীদ, মহাসচিব কে এস এম হোসেন টমাস, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ আকন্দ সোনা।
সমাবেশে বক্তারা দলিল লেখকদের বিভিন্ন পেশাগত সমস্যা, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক দলিল লেখক এই সমাবেশে অংশ নেন। শেষে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কে এস এম হোসেন টমাস সভাপতি হিসেবে হুমায়ুন রশিদ আকন্দ সোনা ও সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার জাহিদ হোসেনের নাম ঘোষণা করেন। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেন।
এম.কন্ঠ/ ০৩ অক্টোবর ২০২৬/এম. টি















