ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৫৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার ভোর সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মো. রাজীব হোসেন (৩২) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। আটক মিন্টু (৩২) কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার উত্তরপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে এবং ফারুক ৩০ ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ওই স্থানে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টু ও ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ছিনতাইকারী দলের সদস্য ৩ থেকে ৪ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আটক ব্যক্তি ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এম.কন্ঠ/ ০৪ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন