ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

গোপালপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার ১৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ বিআরডিবি মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ ও তাদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৪ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন