টাঙ্গাইলে জাতীয় ক্রিকেটে রংপুর জেলা আঞ্চলিক চ্যাম্পিয়ন
তালগাছ বড় হলে তার মাথা আর ছোঁয়া যায় না, তেমনি ক্রিকেটে বর্তমান সাফল্যর যুগে জেলা পর্যায়ে তারকা ক্রিকেটারদের অংশগ্রহন এখন আশা করা যায় না। জাতীয় দল, বাংলাদেশ প্রিমিয়ার লীগ, চট্রগ্রাম প্রিমিয়ার লীগ ও জাতীয় লীগের ডামাডোলে প্রতিটি জেলার তারকা ক্রিকেটার এখন ব্যস্ত।
যে কারনে সারাদেশ ব্যাপী জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ন্যায় টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা সাদামাঠা ভাবেই শেষ হলো। ক্রিকেট প্রেমী দর্শক তারকা ক্রিকেটারদের খেলা দেখা থেকে বঞ্চিত হলো আর রংপুর জেলা ক্রিকেট দল টানা তিনটি ম্যাচে জয়লাভ করে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চুর্ড়ান্ত পর্যায়ে উঠে গেলো। ১৮ ও ১৯ মার্চ কক্সবাজার স্টেডিয়ামে ৮টি ভেন্যুর চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশীপ লড়াই।
গতকাল ১০ মার্চ রোববার টাঙ্গাইল স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সর্বশেষ ম্যাচে রংপুর জেলা ক্রিকেট দল ১০৫ রানে মৌলভীবাজার জেলা ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টানা তিন ম্যাচ জয়ে রংপুর জেলা ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, দুই ম্যাচে জয়ে নাটোর জেলা ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ এবং বাকী ২টি দল হলো ক্রিকেটের নগরী, আকরাম খান, নান্নু ও তামিম ইকবালের নগরী চট্রগ্রাম জেলা ও মৌলভীবাজার জেলা ক্রিকেট দল।

খেলায় টস জয়ী রংপুর জেলা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের পক্ষে হাসানুজ্জামান তুর্য ২টি ছক্কা ও ৪টি চারে ৯৭ বলে সর্বোচ্চ ৬৯ রান করে। বিজিত মৌলভীবাজার জেলা ক্রিকেট দলের পক্ষে শাহিনুর রহমান ও কাউসার প্রত্যেকে ৩টি করে উইকেট দখল করে। জবাবে মৌলভীবাজার জেলা ক্রিকেট দল জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৪ রান করলে ১০৫ রানে পরাজিত হয়। দলের পক্ষে সজিব দাশ সর্বোচ্চ ২০ রান করে। বোলিংয়ে বিজয়ী রংপুর জেলা দলের পক্ষে আব্দুর রহমান ২০ রানে ৪টি উইকেট দখল করে।
ব্যাটিংঃ রংপুর জেলাঃ ২১৯/৯(৫০ ওভার), মঈনুল ইসলাম ২২, ওমর ফারুক ০৬, মীম মোসাদ্দেক ০০, রাইসুল ইসলাম ১০, সালমান খান ৪৬, হাসানুজ্জামান তুর্য ৬৯,আবিরুজ্জামান আবির ২৯, ফিরোজ ০৫,মোঃ চাঁন ০৯, মুহিব বিল্লাহ অপরাজিত ০৬, আব্দুর রহমান অপরাজিত ০০।
বোলিং- মৌলভীবাজার জেলাঃ- শাহিনুর রহমান ১০-৩-৩৩-৩, আমিনুল ইসলাম ১০-১-৪৯-০, নাঈম আহমেদ ৫-০-১৯-০, কাউসার মিয়া ৫-০-৩৩-৩, সজিব দাশ ৯-১-২৭-১. নাঈম হোসেন সাকিব ৮-০-৩৯-১ ও জাবির হোসেন জাভেদ ৩-০-১৭-০
উইকেট পতনঃ ২৪/১, ২৪/২, ২৯/৩, ৫৪/৪,১২৯/৫, ১৭২/৬, ২০৪/৭, ২০৫/৮, ২১৯/৯।
ব্যাটিংঃ মৌলভী বাজার ১১৪/১০(৩৭.২ ওভার)সজিব দাশ ২০, সাকিব সানি ০০, তাওহিদুল তাজিদ ১০ , শাহিনুর রহমান ১৯, জাবির হোসেন ০০, শাহনাছ আহমেদ ১৬, জয়ন্ত দত্ত ০৩ , কাউসার মিয়া ০১ , নাঈম হোসেন সাকিব ১৬ , নাঈম আহমেদ০৭, আমিনুর ইসলাম ০৭।
বোলিংঃ রংপুর জেলাঃ- মুহিব বিল্লাহ ৭.২-০-১৫-২, আবিরুজামান আবির ৪-১-২১-০, ফিরোজ ৮-১-৩০-৩, মোঃ চাঁন ৭-১-২১-৩, রাইসুল ইসলাম ১-০-৬-০, আব্দুর রহমান ১০-৪-২০-৪।
উইকেট পতনঃ- ২/১, ২৯/২,৪০/৩,৪১/৪, ৬৯/৫, ৮২/৬, ৮২/৭, ৯০/৮, ৯৯/৯, ১১৪/১০।
খেলার ফলাফলঃ রংপুর জেলা ১০৫ রানে জয়ী । আম্পায়ার ঃখালেদ মাহমুদ রুবেল ও মোঃ আসিফুর রহমান এবং স্কোরার মির্জা মাসুদুল হোসেন খোকন।




























