পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী পালন
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।
শুক্রবার বিকেলে কোর্ট মসজিদে জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক বর্তমান পাবলিক প্রসিকিউটর জেলা দায়রা জজ অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সরকারি সাদত কলেজের সাবেক ছাত্রনেতা রানা, জেলা ছাত্রদলের সদস্য রিফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এম.কন্ঠ/ ২০ নভেম্বর ২০২৬/এম. টি





















