ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে ইয়াবা ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে পাঁচ হাজার ২৮ পিস ইয়াবা ও ৬৬ টি বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্ব গোলচত্বর এলাকা ও গোড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, রাজশাহীর মো. আকরাম হোসেন (৪০) ও টাঙ্গাইলের মো. জুয়েল খান (৩৮)।

সোমবার দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পূর্ব গোলচত্তরে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোটরসাইকেল যোগে আসা মাদক কারবারি মো. আকরাম হোসেন আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত মাদক কারবারি মোটরসাইকেলের অয়েল ট্যাংকির ভিতর বিশেষ কৌশলে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল রাখার কথা স্বীকার করে। পরে ৬৬ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, একটি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ টাকাসহ মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার প্রায় দুই লাখ টাকা।

তিনি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ডে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাড়ায় চালিত প্রাইভেটকারকে সিগনাল দিয়ে থামিয়ে মাদককারবারি মো. জুয়েল খানকে আটক করা হয়। পরে তার হেফাজতে রাখ পাঁচ হাজার ৮৮ টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পনের লাখ আট হাজার টাকা। পরে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ০১ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন