ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী 

টাঙ্গাইলে কাবিলাপাড়ায় কীর্তন উৎসব

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে কাবিলাপাড়ায় শ্রী শ্রী রাধাগবিন্দ আশ্রম প্রাঙ্গনে ২৪প্রহরব্যাপী তারকব্রক্ষ হরিনাম সংকীর্তণ ও অষ্টকালিন লীলা কীর্তন উৎসবে সোমবার লীলা কীর্তন পরিবেশিত হবে।

রোববার তারকব্রক্ষ হরিনাম সংকীর্তণ অনুষ্ঠিত হয়। উৎসব প্রাঙ্গনে হাজারো নারী-পুরুষের ঢল নামে। এ উপলক্ষে বিভিন্ন সামগ্রীর মেলা বসেছে। এখানে কিশর-কিশোরিসহ শিশুরা পছন্দের বিভিন্ন সামগ্রী কিনতে মেতে উঠেছে। লীলা কীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার কুমারী আশা লতা মন্ডল, নওগা পত্নীতলার কুমারী দিপীকা মহন্ত ও ঢাকার সাভারের হিমাংশু সিকদার।

কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা, উৎসব আহবায়ক রাধেশ্যাম কর্মকার, সহ-সাধারণ সম্পাদক লিংকন কর্মকার জানান, প্রতিবছরের মত এবারো হাজারও নারী-পুরুষ উপস্থিত হওয়ায় কীর্তন উৎসব প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে।

জনগনের সার্বিক সহযোগিতায় এ উৎসব প্রতিবছরি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়ে আসছে। পোড়াবাড়ী ইউনিয়ন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির রাধা গোবিন্দের দীন ভক্তবৃন্দরা জানান, এ উৎসব দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে। এখানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা সমাগত হয়।

এম.কন্ঠ/১০ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন