ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান কালিহাতীতে শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ট্যালেন্টপুলে বৃত্তি পেল এলেঙ্গার প্রিয়ন্তী ভট্টাচার্য্য জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাঙ্গাইল সদরসহ পাঁচ উপজেলা সুপার সিক্সে টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী

বাসাইলে ১০ কেজি গাঁজা জব্দ, ৪ যুবক আটক

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১০ কেজি গাঁজাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় হাইপ্রেসার সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুঁড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার ময়দান গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রহিম বাদশা (৩০), একই উপজেলার কামাতাংগারিয়া গ্রামের ইমান আলীর ছেলে মুক্তার আলী (৩৮), ময়দান গ্রামের মাজন মিয়ার ছেলে মাসুদ রানা (২৯) ও মধুপুর উপজেলার আউশনারা গ্রামের ইব্রাহিম খানের ছেলে জাহিদুল ইসলাম (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বাসাইল থানার এএসআই ওবায়দুর রহমান মহাসড়কের বিভিন্ন স্থানে টহল পরিচালনা করে। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বাঐখোলা এলাকা থেকে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা দুইটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইন মামলায় পাঁচ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, আটককৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- আটককৃতরা মাদক সংগ্রহ করে বাসাইল উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় বিক্রি করে আসছিল।

এম.কন্ঠ/১০ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন