ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:৫৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

টাঙ্গাইলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রুবেল (৩০) কাশিনগর এলাকার মৃত শহর আলী মাস্টারের ছেলে। বর্তমানে তিনি সদর উপজেলার ঢালান শিবপুর এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানাযায়, গত ৬ জুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি নজরে আসার পর তদন্ত সাপেক্ষে গত রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৮ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন