ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

জয়বাংলা স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না…কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৩৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জয়বাংলা স্লোগান দেয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা মানায় না। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা মানায় না। তার জন্য সরকারিভাবে প্রতিকার করেন নাই, এইটা তো এক তরফা নাকি দুই তরফা বলা যায়। সরকার এক তরফাভাবে কাজ করে চলছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ রয়েছে। কিন্ত এক তরফা নির্বাচন করলে বাংলাদেশে ভালো হবে না। সামনের নির্বাচনটা চাই সকল মানুষের অংশ গ্রহনে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। গুরুত্বসহকারে কাজ করলে কোন ঝুঁকি নেই। কিন্ত যদি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মত কোন ফলাফল বের করবেন তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। সে ঝুঁকি নিয়ে টিকতে পারবে না।

এসময় সদ্য কারামুক্ত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও বাংলাদেশে ধারা তেরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারই রাষ্ট্র দর্শন নাই। বাংলাদেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে। এসময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন