ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিজিই বিভাগে সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘সোলভিং দ্যা ডুয়েল প্রবলেমস অব ফুড স্টোরেজ এন্ড ক্লাইমেট চেন্জ: এ সাকসেস স্টোরি ইনভলভিং দ্যা স্ট্রেনথ অব রুরাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অত্র বিভাগের সভা কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জিন ও পরিবেশ বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী।

ড. আবেদ বলেন, আমি কে, কোথা থেকে এসেছি? এই প্রশ্ন আমাকে গবেষণার অনুপ্রেরণা জুগিয়েছে। আমার পূর্ব পুরুষদের বংশধারা জানা হচ্ছে আমার বংশগতি বিদ্যার প্রথম সূচনা। পৃথিবীতে কিছু মানুষ বেসুরা গান গায় কেউ শিল্পী মতো। অনেকে আমার পঞ্চব্রীহি জাত উদ্ভাবনের সময় বলেছিলেন দ্বিতীয় ফলনে আগের চেয়ে কম ফলন হয়। আমি বললাম, হয়তো যে গবেষক এটা বলেছেন উনার জাতে এমনটা হয়েছে কিন্তু আমার উদ্ভাবিত জাতে তো এমনটা হয়না। মানুষকে বিজ্ঞানের কাছাকাছি রাখতে হবে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবেই বিজ্ঞানী হয়ে যাবে।

বিশেষ অতিথি ছিলেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবাইর। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যার প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. মো. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

এম.কন্ঠ/ ২৬ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন